বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের বিশেষ স্বীকৃতি পেল এইচবিডি সার্ভিসেস

ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের বিশেষ স্বীকৃতি পেল এইচবিডি সার্ভিসেস

মোহাম্মদ আব্দুল মতিন সিডনি থেকে:
গৌরব ও আনন্দের এক বিশেষ মুহূর্তে এইচবিডি সার্ভিসেস এবং এর প্রতিষ্ঠাতা আবু শাহাদাত সরকার-কে সম্মাননা দিয়েছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ। কলেজের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এইচবিডি সার্ভিসেসকে দেওয়া হয় “স্পেশাল রিক্রুটমেন্ট পার্টনার” পুরস্কার।

 

এই স্বীকৃতির মাধ্যমে এইচবিডি সার্ভিসেস ইতিহাস সৃষ্টি করেছে-কারণ তারা ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের প্রথম আন্তর্জাতিক ছাত্র নিয়োগ পার্টনার হিসেবে স্বীকৃত হয়েছে।

 

স্বীকৃতি পাওয়ার পর আবু শাহাদাত সরকার বলেন,

 

“এই সম্মান আমার এবং আমার টিমের জন্য অত্যন্ত গর্বের। ম্যাকোয়ারি ইউনিভার্সিটি নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের আস্থা ও সহযোগিতার জন্য। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করতে এবং শিক্ষার্থীদের শিক্ষাযাত্রায় পাশে থাকতে।”

 

বিশেষ ধন্যবাদ জানানো হয়: প্রফেসর রর্ডেন উইলকিনসন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক), প্রফেসর এস. ব্রুস ডাউটন, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট ও তানভীর শাহিদ (IEAA-SF), ডিরেক্টর, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট।

 

এই অর্জন আন্তর্জাতিক শিক্ষা খাতে এইচবিডি সার্ভিসেস এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতীক হয়ে থাকবে, যা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025