রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা তদন্তে মেহেরপুরে ট্রাইব্যুনালের কর্মকর্তা

মেহেরপুর জামায়াত ইসলামীর নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সহকারী পরিচালক ফাতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম মেহেরপুরে এসেছেন।

 

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি স্থানীয় সাংবাদিক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ২০ জনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার আগে ও পরের নানা তথ্য সংগ্রহ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ জানুয়ারি দুপুরে মেহেরপুর ইসলামী ব্যাংকের সামনে থেকে তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে তুলে নেওয়া হয়। পরে ওই দিন রাতেই সদর উপজেলার বন্দর এলাকায় ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়।

পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় তৎকালীন মেহেরপুরের পুলিশ সুপার নাহিদুল ইসলামসহ ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025