শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম আটক

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম আটক।

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল রবিবার ১৩ এপ্রিল রাত ২:৩০ মিনিটে আনন্দবাস গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে মুজিবনগর থানায় দায়ের কৃত একটি, চাঁদাবাজি মামলায় তাকে আটক করা হয়েছে।

রফিকুল ইসলাম তোতা মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত.ইজ্জত আলী ডাক্তারের ছেলে।তিনি মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,রবিবার রাতে চাঁদাবাজি মামলায় সাইবার ক্রাইম, ডিবি এবং পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025