শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল হাসান বলেন, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। চালকের ভাষ্য অনুযায়ী, পেছন থেকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা চালায় এবং এতে গাড়ির কাচ ভেঙে যায়।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025