বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

সাদিক কায়েমের ফেসবুক আইডি উধাও

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমাবার দুপুরে দিকে ফেসবুকে সার্চ করে তার আইডি খুঁজে পাওয়া যায়নি।

এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদ। পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’

এর আগে ফেসবুক অ্যাকাউন্ট কিছুসময় ডিজেবল থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025