বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিংয়ের ঘটনায় মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের ৫ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বহিষ্কৃত ১২ জন আজীবন হলে অবস্থান করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে।

১৭ জুলাই (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম।

তদন্ত কমিটি অভিযোগের বিষয়টির সত্যতা পেয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের ৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের ৫ জনসহ মোট ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, তারা আজীবন হলে থাকতে পারবেন না এবং অভিযুক্তদের অভিভাবকের মুচলেকা দিয়ে তাদের ক্লাস শুরু করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

উল্লেখ্য, গত ২ জুলাই মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডি বরাবর অভিযোগ দায়ের করেছিল।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025