শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বৃহস্পতিবার দাবি করা হয়েছে, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এরপর তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত, ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন।

ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে অবস্থান করছিলেন। এরপর পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।

 

দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার বেলা ২টায় ভয়াবহ হামলা হয়। এতে ২৬ জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি ব্যবস্থা নেয়। এর জবাবে পাকিস্তানও বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে।

আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতর বিএসএফ সদস্যকে আটক হওয়ার খবর পাওয়া গেলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025