বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতের জম্মু-কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে শেহবাজ সরকার।

বৃহস্পতিবার পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানিচুক্তি বাতিল আন্তর্জাতিক নিয়মনীতি ও দায়িত্ব লঙ্ঘনের শামিল।

 

এই পানি পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা উল্লেখ করে এনএসসি জানায়, এই অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত। যদি পাকিস্তানের অধিকারের পানি আটকে রাখা বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে। ’

কাশ্মীরের অনন্তনাগে গত মঙ্গলবার প্রাণঘাতী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন।

এর পরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে’ সহায়তার অভিযোগ তুলে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নেয় ভারত। দেশটির সবচেয়ে কড়া প্রতিক্রিয়া ছিল ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি স্থগিত করা। 

এ চুক্তি এতদিন ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ ও উত্তেজনার মধ্যেও বহাল ছিল। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের আগ্রাসী আচরণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে।

তাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য তৈরি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সিন্ধু পানিচুক্তি শুধু ভারত-পাকিস্তান নয়, এতে বিশ্বব্যাংকসহ অন্যান্য পক্ষও জড়িত। তাই ভারত একতরফাভাবে এটি বাতিল করতে পারে না।

তিনি আরও বলেন, পহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। এটি ভারতের অভ্যন্তরে ঘটে যাওয়া একটি ঘটনা।

ভারতজুড়ে একাধিক রাজ্যে বিদ্রোহ চলছে- নাগাল্যান্ড, ছত্তিশগড় ও মণিপুর থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত। 

সূত্র : জিও নিউজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025