শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

নকল বই ছাপানোর কারখানা সিলগালা

নাটোরের সিংড়ায় বোর্ডের নকল বই ছাপানোর একটি প্রেসে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদরাসা বোর্ডের বই উদ্ধার করে। অভিযানের পরে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল।

উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদরাসা বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। তবে প্রেসের মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোনো কাগজপত্র কেউ দেখাতে পারেননি।

 

তিনি আরও জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025