শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

কুমিল্লায় নদীর চরের খাদে পড়ে ১৩ বছরের কিশোরের মৃত্যু

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় ফুটবল খেলতে গিয়ে গোমতী নদীর চরের মাটিকাটা খাদে পড়ে ডুবে মারা গেছে ১৩ বছর বয়সী কিশোর জিসান। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোঃ সুমন মিয়ার ছেলে। বাবার চাকরির সূত্রে পরিবারটি ঢাকায় থাকলেও আমতলীতে মামা মাসুম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ জানায়, বিকেল চারটার দিকে জিসান বন্ধুদের সঙ্গে গোমতী নদীর বেড়িবাঁধে ফুটবল খেলতে যায়। এসময় খাদে বল পড়লে সে তা তুলতে গিয়ে গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হয়।

স্থানীয়রা দুই ঘণ্টা খোঁজাখুঁজে সন্ধ্যায় প্রায় ৩০ ফুট গভীর খাদ থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025