শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য

ভারতে আইআইটি মাদ্রাজের পরিচালক গোমূত্র-গোবর গবেষণার জন্য পাচ্ছেন ‘পদ্মশ্রী’

২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ভি কামাকোটি। সম্প্রতি, ভারতে শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন তিনি। তবে, তিনি এই সম্মাননা পেয়েছেন গোবর ও গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

পদ্মশ্রী পাওয়া নিয়ে বিবৃতিতে কামাকোটি বলেন, ‘পদ্মশ্রী পুরস্কার আমার জন্য বিশেষ অর্থ বহন করে, আর সেটি হলো ‘বিকশিত ভারত ২০৪৭’। এই লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। এই সম্মান কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয় বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফলাফল।’

তবে গোবর ও গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটাক্ষের শিকার হয়েছেন তিনি। পদ্মশ্রী সম্মানোনার প্রতিক্রিয়ায় কংগ্রেসের কেরালা ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে, ‘ভি কামাকোটিকে এই সম্মান পাওয়ার জন্য অভিনন্দন। আইআইটি মাদ্রাজে আপনার গরুর মূত্র নিয়ে ‘ব্লিডিং এজ’ গবেষণার জন্য দেশ আপনাকে স্বীকৃতি দিচ্ছে গোমূত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য।’

গবেষণার গুরুত্ব নিয়ে বর্ণনা দিতে গিয়ে আইআইটি মাদ্রাজের পরিচালকের গোমূত্রের মধ্যে ‘অ্যান্টিব্যাকটেরিয়াল’ ও ‘অ্যান্টিফাঙ্গাল’ গুণ রয়েছে। এছাড়াও আইবিএসসহ (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) নানা ধরনের রোগ নিরাময়ে কার্যকর হতে পারে।

সুত্র: Jamuna TV

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025