রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

খাসির কথা বলে শিয়ালের মাংস বিক্রি, ধরা খেয়ে পলাতক কসাই

ফাঁদ পেতে শিয়াল ধরে জবাইয়ের পর সেই মাংস ‘খাসির মাংস’ বলে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

অভিযুক্ত আশরাফুল হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। বুধবার বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখেন আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর তিনি নিজেই সেটি জবাই করেন। এরপর হরিপুর বাজারে নিয়ে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ায় বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশরাফুল স্বীকার করেন, এটি খাসি নয়, শিয়ালের মাংস। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন এসে মাংস উদ্ধার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বলেন, ‘আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত কসাই। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিল আশরাফুল নামের ওই কসাই। মাংসটি শিয়ালের, এমন সত্যতা পেয়েছি। পরে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025