বুধবার, ১০ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনের ধমক দিয়ে লাভ নেই, আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

সিডনিতে বন্দুকধারীকে নিরস্ত্র করা সেই মুসলিম অভিবাসীকে পুরস্কার দিলো পুরো বিশ্ব

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুকধারীর ওপর ঝাপিয়ে পড়া মুসলিম অভিবাসী আহমেদকে পুরো বিশ্বের মানুষের থেকে সংগ্রহ করা অনুদানে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক ফুটেজে দেখা যায়, হাসপাতালে তার হাতে ১৬ লাখ ৫০ হাজার ডলার মূল্যের বিশালাকার প্রতিকী চেক তুলে দেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যাকারি ডেরেনিওস্কি। তার জন্য খোলা ওয়েবসাইটে এই অর্থ অনুদান দিয়েছে বিশ্বের ৪৩ হাজারেরও বেশি মানুষ।

অপ্রত্যাশিতভাবে এতো মানুষের ভালোবাসা পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন সাহসী এই অভিবাসী। যেকোনও বিপদে মানবজাতিকে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে ধরাশায়ী করে এক নিরস্ত্র পথচারী। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে ছিনিয়ে নেন রাইফেল। এর কিছু ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আহমেদ আল আহমেদ নামের মুসলিম ওই পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসায় দেশটির নাগরিকরা।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির আড়ালে থেকে আকস্মিকভাবে বন্দুকধারী ওপর হামলে পড়ে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকে তাক করেন তিনি। জীবন বাজি রেখে হামলাকারীকে নিরস্ত্র করায় বহু মানুষের প্রাণ বেঁচে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025