বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিএনপি-রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি এআই নির্মিত ছবির বিষয়ে মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রোপাগান্ডা চালানোয় এবং সম্প্রতি এক বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই ছবির সঙ্গে সাদিক কায়েমের সম্পৃক্ততা নিয়ে অভিযোগ তোলায় বিএনপি এবং রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিএনপি ও দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর প্রতি এ আহ্বান জানান তিনি।

পোস্টে সাদিক কায়েম লেখেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025