বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মোবাইল ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার

এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে এক কিশোর। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৬ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্যকর তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুর রশিদের ছেলে ৮ম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার; হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী নাবিল এবং আলী হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে প্রশ্ন করে। এসময় সে টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এদিকে গ্রেপ্তার হওয়া এক কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এ কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর তাদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে এক কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কিশোরের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য বাড়িতে ডাকাতির নাটক সাজায় বলে স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025