মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ভোরের আলো না ফুটতেই ফের ভূমিকম্পের আঘাত, জনমনে আতঙ্ক

ফের ভূমিকম্পের আঘাতে কাঁপলো রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সূর্যের আলো না ফুটতেই এ কম্পন অনুভূত হয়। কম্পন টের পাওয়া অনেকেই এতে আতঙ্কিত হয়ে পড়েন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। এ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্প টের পাওয়া মিজানুর রহমান নামের এক ব্যক্তি জানান, ভূমিকম্প টের পেলাম। বিরতি দিয়ে টানা এ ভূমিকম্পে আতঙ্কিত। আরিফ নামের আরও এক ব্যক্তি বলেন, এরকম ভূমিকম্পে চরম আতঙ্ক বিরাজ করছে। শঙ্কা অনুযায়ী, বড় মাত্রার কোনো ভূমিকম্প হয় কিনা। মধ্য বাড্ডায় বসবাস করা হাবিব রহমান জানান, ঘুমন্ত অবস্থাতেই ভূমিকম্প টের পেয়েছেন। বলেন, ‘ঘুম ভেঙে গেছে লিটারেলি।’

এর আগে, গত ১ ডিসেম্বর রাতেই ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। পরের দিন বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

এই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং বিভিন্ন স্থানে ১০ জনের প্রাণহানি হয়। এছাড়াও, গত ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025