মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

আ-গুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে এবার আরেক কনটেন্ট ক্রিয়েটর দ-গ্ধ

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করতে গিয়ে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। এরই মধ্যে টিকটক ভিডিও বানাতে গিয়ে কারেন্টের তারে আগুন লেগে এক তরুণীর দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে।

দুই দিন আগে আরেক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনেই মারাত্মক দগ্ধ হয়ে এখন মৃত্যুশয্যায়। তার শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। আল আমিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একজন কনটেন্ট ক্রিয়েটর।এবার দেখা গেল আল আমিনের মতো একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর। একটুর জন্য বেঁচে গেছেন তিনি।

এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়।তবে এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও বানিয়েছেন। যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025