মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

একটি ফ্যান ও দুটি বাতির বিদ্যুৎ বিল ৩লক্ষ ৫৫ হাজার টাকা!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ফ্যান ও দুটি বাতি ব্যবহার করে এক ব্যক্তির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ওই গ্রাহকের নাম মোহাম্মদ ওসমান। তিনি নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ ওসমান জানান, সম্প্রতি বিলের কাগজ হাতে পেয়ে ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে যান তিনি। ব্যাংক থেকে জানানো হয়, নভেম্বর মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। পরে বিদ্যুৎ অফিসে গেলে বিল সংশোধন করে দেওয়া হয়।

গ্রাহক ওসমান আরও বলেন, আমি দুটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করি। ছোট একটা দোকানে ব্যবসা করে জীবন চালাই। ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে বিল দেখে অবাক হয়েছি।

এ ঘটনায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন নাজিরহাট জোনাল অফিসের এজিএম মাহামুদ এনটিভি অনলাইনকে বলেন, নাজিরহাট সাব-জোনাল অফিসের আওতায় দুই কর্মচারী প্রায় ৩০ হাজার গ্রাহকের বিল প্রস্তুত করেন। গ্রাহক ওসমানের ক্ষেত্রে ভুলবশত কিলোওয়াট বেশি লেখার কারণে ডিমান্ড চার্জ অতিরিক্ত চলে এসেছে। অভিযোগ পাওয়ার পর রোববার (৩০ নভেম্বর) ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025