সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

এবার ভূমিকম্পে কাঁপলো ভারত

ভারতের মণিপুর রাজ্যে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এর আগে, ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। আর বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প ঘটে।

এদিকে, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর আগে, বুধবার দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025