শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

প্রথম বাংলাদেশি হিসেবে ফরাসি সম্মাননা পেলেন ব্রি. জে. আজহারুল

ফ্রান্স সরকারের সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মানসূচক পদক পেলেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তার বাসভবনে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এ পদক তুলে দেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়েছে আজহারুলকে।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২-২৩ সময়কালে কর্নেল পদে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (এমআইএনইউএসএমএ) ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশের ১৩ হাজারেরও বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষভাবে সমন্বয় করেন।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান মালি থেকে পার্শ্ববর্তী নাইজার ও চাদে পুনর্বিন্যাসের ফলে মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের ওপর ন্যস্ত হয়। এ জটিল এবং সংবেদনশীল পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম নিরলসভাবে কাজ করে ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের সুবিন্যস্ত মোতায়েন নিশ্চিত করে।

২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসের মধ্যে তার নেতৃত্বাধীন লজিস্টিকস টিমের পেশাদারত্ব, নিষ্ঠা, দলগত সমন্বয় এবং সূক্ষ্ম পরিকল্পনার ফলে সব জাতিসংঘ সদস্য ও তাদের ব্যবহৃত অস্ত্র-সরঞ্জাম নিরাপদে প্রত্যাহার করা সম্ভব হয়।

আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনে এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে এ সম্মাননা দিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আজহার একজন অভিজ্ঞ শান্তিরক্ষী হিসেবে সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং সর্বশেষ মালিসহ বিভিন্ন দেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025