রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

ভেঙে ফেলা হচ্ছে ভূমিকম্পে হেলে পড়া সেই ভবন

গেল বছর ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় হেলে পড়া ভবনটি গতকাল শুক্রবারের ভূমিকম্পে আরও হেলে পড়লে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে সংবাদ প্রকাশ করে নিউজ টোয়েন্টিফোর । বিষয়টি প্রশাসনের নজরে এলে ভবন মালিককে নির্দেশ দেয় ভেঙে ফেলার জন্য।

প্রশাসনের নির্দেশে সকাল থেকেই ভবনটি ভাঙার কাজ শুরু করে মালিকপক্ষ। মালিকপক্ষ বলছে, নিজ ইচ্ছাতে কয়েকদিনের মধ্যেই ভবনটির ঝুকিপূর্ণ অংশ ভেঙে ফেলতেন তারা। কিন্তু গতকাল হঠাৎ ভূমিকম্প হওয়ায় আজই ভাঙার কাজ শুরু করেছেন, অচিরেই ঝুকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হবে বলে জানান তারা।

ভবন মালিকের ছেলে মোনায়েম শিকদার বলেন, ঝুকিপূর্ণ অংশ কয়েকদিনের মধ্যেই ভেঙে ফেলতাম। ভবনের পেছনের অংশে আরেকটি ভবনের কাজ চলছে সেখানে ইট উঠানোর কাজ চলছিল। ইট উঠানো শেষ হলেই আমরা ভেঙে দিতাম। তিবে গতকাল ভূমিকম্প অনুভূত হওয়ায় প্রশাসনের নির্দেশে আজ সকাল থেকেই ভাঙা শুরু করেছি।

সংবাদ প্রকাশের সাথে সাথে প্রশাসন ও ভবন মালিক ঝুকিপূর্ণ ভবনটি ভাঙা শুরু করায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি জানিয়ে স্থানীয়রা বলেন, ভবনটি দেড় বছর আগেই ঝুকিপূর্ণ ছিল। অদৃশ্য কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে গতকাল ভূমিকম্পের পর নিউজ টোয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ থেকেই শুরু করা হয়েছে ভবন ভাঙার কাজ।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক জানান, গতকাল ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা ওখানে লোক পাঠাই। পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। সকাল থেকেই কাজ শুরু হয়েছে। এ ধরনের ঝুকিপূর্ণ ভবনের দিকে অবশ্যই আমরা দায়িত্বশীল থাকব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025