শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৭৪

ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছেছে। এই হামলায় আরও ১৭১ জন আহত হয়েছেন। দেশটির সশস্ত্র যোদ্ধা হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা।

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসাবাহি শুক্রবার (১৮ এপ্রিল) এসব তথ্য জানান।

গত বৃহস্পতিবার রাতে তেল বন্দরে ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী।

 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হুথিদের জ্বালানি প্রাপ্তি রোধ এবং তেল বিক্রি করে অর্থ আয় বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে।

আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ আল-আত্তাব ইয়েমেনের রাজধানী সানা থেকে জানান, যুক্তরাষ্ট্র তেল বন্দরের পাশাপাশি আরও কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। তবে সবচেয়ে বড় আঘাত এসেছে রাস ঈসায়।

তিনি বলেন, “তেল বন্দরে কর্মীরা যখন কাজ করছিলেন, ঠিক তখনই প্রথম চারটি বোমা হামলা হয়। এতে কর্মীরা চমকে ওঠেন। হামলার সময় সেখানে সাধারণ ট্রাকচালকও ছিলেন। ”

তিনি আরও জানান, রাস ঈসা তেল বন্দরটি ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার রাতের হামলায় নিহতদের অধিকাংশই সাধারণ বেসামরিক মানুষ। এত বেসামরিক হতাহতের ঘটনায় ইয়েমেনজুড়ে নিন্দার ঝড় উঠেছে। 

জানা গেছে, ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের ৭০ শতাংশ এবং ৮০ শতাংশ মানবিক সহায়তা আসে রাস ঈসা, হোদেইদা ও আস-সালিফ বন্দর দিয়ে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।

চলতি বছরের মার্চের শুরুতে মাত্র দুই দিনের হামলায় প্রাণ হারান ৫০ জনের বেশি। আর গতকাল বৃহস্পতিবারের হামলায় নিহত হন ৭০ জনের বেশি। 

হুথি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল-আতিফি স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসাইরাহ টিভিকে বলেন, “যুক্তরাষ্ট্রের এই হামলা আমাদের মনোবল ভাঙতে পারবে না। আমরা ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি সমর্থন জানাতে থাকব। ”

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025