শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

সুন্দরবনের দুই বনদস্যু আটক

সুন্দরবনের পশ্চিমাঞ্চলে সক্রিয় কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পশ্চিম সুন্দরবন বিভাগের আদাচাই ফরেস্ট অফিস এলাকার ভেতর অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর সদস্য মো. আল আমিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি এবং ছয়টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আল আমিনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী খুলনায় অভিযান চালিয়ে রেজাউল গাজী বাবু নামে বাহিনীর আরও এক সদস্যকে আটক করে যৌথ বাহিনী।

ঘটনার বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে জানান, আটক দুই বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ বহনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, করিম শরীফ বাহিনী সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র দস্যুতা ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচনায় আসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025