বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) ও একই এলাকার শিলাহাটি গ্রামের বাসিন্দা যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।
পুলিশ জানায়, আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় হঠাৎ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত হন ভ্যানের চালক ও আরও ৪ যাত্রী। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়াও এই ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025