বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারে হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়েছিল নেতানিয়াহু।

 

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। সেসময় ক্ষমা চান নেতানিয়াহু।

 

 

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃত একজন কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে ইসরায়েল এমন ধরনের হামলা আর চালাবে না।

 

 

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনকলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল-দোসারি শহীদ হন। একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চালানো হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলায় লক্ষ্যবস্তু ছিল সিনিয়র হামাস নেতারা, যারা যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তবে হামাসের শীর্ষ নেতারা এই হত্যাচেষ্টায় বেঁচে যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025