বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে এই চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদন চাচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পিত প্যাকেজে রয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ৩০টি ‘এএইচ-৬৪’ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল।

এই চুক্তিটি এমন সময় ঘটছে, যখন ইসরায়েল কাতারে হামাসের নেতাদের ওপর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দার মুখে পড়েছে।

মূলত, গাজায় আক্রমণের মাত্রা বাড়াতে এই অস্ত্র কেনার চুক্তি করতে আগ্রহী ইসরায়েল। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের জন্য চুক্তিটি বেশ লাভজনক বলে দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025