বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:০২ অপরাহ্ন
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়ানো হয়।
অন্যান্য ক্যারেটের স্বর্ণের আজকের দাম
২১ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১,৭৭,৫০৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৫২,১৪৫টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,২৬,১৪৬টাকা
মূল্য নির্ধারণে অতিরিক্ত ভ্যাট ও মজুরি
বাজুস জানিয়েছে, নতুন স্বর্ণের বিক্রয়মূল্য-এর সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও ৬ শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমেছে মাত্র ১৬ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।