রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!

ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে নেপালে জেন-জি বিক্ষোভের নানান ধরনের ফুটেজ। আন্দোলনের জেরে দেশটির মন্ত্রীদের পালিয়ে যাওয়ার ভিডিও পাওয়া গেছে বেশ কয়েকটি। এরমধ্যে একটি ভিডিওতে দেশটির মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের একটি সেনা হেলিকপ্টার থেকে ফেলা দড়ি (রেসকিউ স্লিং) আঁকড়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমজুড়ে ভাইরাল এ ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, মন্ত্রীর বাড়ির ওপর একটি হেলিকপ্টার উড়ছে। সেখান থেকে ফেলা উদ্ধার স্লিং আঁকড়ে ধরে আছেন মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এরপর তাদের নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে উড়োযানটি। এসময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

নেপালে বিক্ষোভ শুরুর পর থেকেই পুড়িয়ে দেয়া হয় একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বাড়ি। অনেককে প্রকাশ্যে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই পালানোর পথ বেছে নেন অনেকে।

ঘটনার সূত্রপাত হয় নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেন-জি প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামে। দ্রুত তা সহিংসতায় রূপ নেয়। মঙ্গলবার রাজধানীজুড়ে সরকারি-বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। এর মধ্যেই পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী রাজধানীতে টহল শুরু করেছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025