বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ক্যাসিনো কাণ্ডের সেই আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার

ক্যাসিনো কাণ্ডের সেই আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গুলশানে সীসা বার পরিচালনার অভিযোগে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের ৩০ এপ্রিল সেলিম প্রধানকে অবৈধভাবে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা আয় ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭ মাসের কারাদণ্ড দেয়া হয়।

রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তাকে এ ধরনের অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে।

বিচারক আরও বলেন, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো ব্যবসার মাধ্যমে তার সম্পদ অর্জন করেছেন। তিনি থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025