মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

চীনে কিমের ছোঁয়া সবকিছু সতর্কভাবে পরিষ্কার করা হলো, কেন?

চীনের বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিমের স্পর্শ করা প্রতিটি জিনিসপত্র সাবধানে পরিষ্কার করছেন তার নিরাপত্তাকর্মীরা।

চেয়ারের হাতল ও পিঠ, আলোচনার সময় ব্যবহৃত টেবিল এবং পানির গ্লাস—সবই জীবাণুমুক্ত করা হয়। এমনকি কিম যে গ্লাসে পানি পান করেছিলেন, সেটিও ট্রেতে তুলে সরিয়ে নেওয়া হয়।

রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেভ তার ‘ইউনাসেভ লাইভ’ চ্যানেলে জানান, কিমের উপস্থিতির কোনও চিহ্ন যেন না থাকে, সেজন্য তার দেহরক্ষীরা সবকিছু নিখুঁতভাবে মুছে দেন। উদ্দেশ্য একটাই—কোনোভাবেই কিমের ডিএনএ যেন সংগ্রহ করা না যায়।

কেন এত সতর্কতা, তা স্পষ্ট না হলেও বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে রাশিয়া বা চীনের গোয়েন্দা নজরদারির আশঙ্কা থেকে—যাতে কিমের জৈব নমুনা হাতছাড়া না হয়।

এমন সতর্কতা কেবল কিমের মধ্যেই সীমাবদ্ধ নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার ডিএনএ চুরির আশঙ্কায় একই ধরনের ব্যবস্থা নেন। ২০১৭ সাল থেকে বিদেশ সফরে গেলে, তার দেহরক্ষীরা বিশেষ ব্যাগে তার মল-মূত্র সংগ্রহ করে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। এমনকি গত মাসে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও এই প্রটোকল অনুসরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025