বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

মিসাইলে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে।

শনিবার এক্স পোস্টে এ দাবি করে কিয়েভ।

 

ইউক্রেনে ভারতীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে।

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে। ”

 

ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে।

এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ” 

তবে, হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025