সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া

দীর্ঘ ১৪ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া।

সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে রফতানি করা হয় ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল। বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা।

এ দফায় বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে রফতানি করা হয় তেল।

এর আগে, ২০১০ সালে দিনপ্রতি ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতো সিরিয়া। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাজনিত কারণে তা বন্ধ হয়ে যায়।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে পারছে দেশটি। উল্লেখ্য, সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025