বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

‘প্রবল শব্দে ঘুম ভাঙে, মনে হচ্ছিল ভয়ংকর ঝড় আসছে’

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। আহত হয়েছেন অন্তত ২ হাজার ৫০০ জন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির সরকারের মুখপাত্র মাওলভি জবিহুল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুনারের নুরগাল জেলার মাজার দারা এলাকার বাসিন্দা সাদিকুল্লাহ ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, গভীর রাতে প্রবল শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল ভয়ংকর ঝড় আসছে। সঙ্গে সঙ্গে সন্তানদের ঘরে ছুটে গিয়ে তিনজনকে বের করেন। কিন্তু বাকি সন্তানদের আনতে ফের ঢুকতেই ছাদ তাঁর ওপর ভেঙে পড়ে।

সাদিকুল্লাহ বলেন, ‘আমি আধা-পুঁতে গিয়েছিলাম, বের হতে পারছিলাম না। আমার স্ত্রী ও দুই ছেলে মারা গেছে। বাবাও আহত হয়ে আমার সঙ্গে হাসপাতালে আছেন। আমরা তিন থেকে চার ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে ছিলাম। পরে আশপাশের লোকজন এসে আমাদের বের করে।’

তিনি আরও জানান, ভূমিকম্পের সময় মনে হচ্ছিল পুরো পাহাড় দুলছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নুরগালে একজন স্থানীয় বাসিন্দা জানান, তার পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, ‘শিশুরা ধ্বংসস্তূপের নিচে, বয়স্করা ধ্বংসস্তূপের নিচে, তরুণরাও ধ্বংসস্তূপের নিচে। আমাদের সাহায্য দরকার। এখানে এসে মানুষজনকে বের করতে হবে। লাশগুলো সরানোর মতো কেউ নেই।’

সরকার জানিয়েছে, দুর্গম এলাকায় সড়ক বন্ধ থাকায় উদ্ধারকাজে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে স্থানীয় লোকজনের সঙ্গে যোগ দিয়ে বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধার দলগুলোও কাজ শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025