শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

আবারো তৈরি করা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়ার ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এ মোটিফটি পুড়িয়ে ফেলার পর তা আবারও তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।

 

শনিবার (১২ এপ্রিল) রাতে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়- এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়।

 

 

তিনি বলেন, ‘আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাব। এই উদ্যোগে সবার সহযোগিতা চাই।’

 

 

চারুকলা প্রাঙ্গণে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিকৃতিটি দ্রুত তৈরি করতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে আনা হয়েছে, এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিকৃতি গড়ার লক্ষ্যে তারা ককশীটের মতো সহজে ব্যবহারযোগ্য উপাদানের ওপর নির্ভর করছেন।

 

 

তবে, এত স্বল্প সময়ে মূল আকৃতির মতো প্রতিকৃতি তৈরি করা সম্ভব কি না এ নিয়ে সংশয়ও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এক মাস ধরে বানানো একটা কাজ একদিনে তো সম্ভব নয়। তারপরও শিল্পীরা চেষ্টা করছেন। তাদের দক্ষতা ও চেষ্টার ওপর আমরা আস্থাশীল। সময়ই বলবে তারা কী করতে পারে।

 

 

এদিকে শিল্পীদের এ প্রয়াসকে সাধুবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে স্যালুট। ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে শিল্পীদের স্পিরিট ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি এসে দেখলাম, তাদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। দেশবাসীকে আহ্বান জানাই- এবারের শোভাযাত্রায় অংশ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়ে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025