মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

গাজা সিটির একাংশ এখন ইসরায়েলের দখলে

গাজা সিটির উত্তরাংশের এবাদ-আলরহমান এলাকার দখল নিয়েছে ইসরায়েলি বর্বর সেনারা। এমনকি গাজা সিটি বাসিন্দাদের অবিলম্বে শহর ছাড়তে নির্দেশ দিয়েছে তারা।

 

 

এবাদ-আলরহমান থেকে মাত্র এক কিলোমিটার দূরে গাজা নগরীর জালা স্ট্রিট অবস্থিত। ওই এলাকাটুকুতে লক্ষাধিক মানুষের বাস ছিল। কিন্তু ইসরায়েল সেনার গুলি এবং মর্টার বর্ষণের জেরে বুধবার থেকেই দলে দলে ফিলিস্তিনিরা দক্ষিণ গাজার দিকে চলে যেতে শুরু করেছেন। নাবলুস শহরেও বুধবার অভিযান চালিয়েছে ইসরায়েল ফৌজ।

 

 

গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, গাজার বাসিন্দা প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে পাকাপাকি ভাবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরিত করতে সক্রিয় হয়েছে ইসরায়েল সরকার।

 

 

যদিও বলপ্রয়োগ করে ফিলিস্তিনিদের উৎখাতের অভিযোগ এড়াতে এই পরিকল্পনাকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ বলে চিহ্নিত করেছে তেলআবিব।

 

 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে গাজা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, সেখানকার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসন দেওয়ার কথা ভাবা হচ্ছে।

 

 

এবার সেই ঘোষণাই কার্যকর করতে উদ্যোগী হয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025