বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার চারজন

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে, রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেফতার করে।

অপরদিকে, গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেফতার করে র‌্যাব।

 

গ্রেফতারকৃতরা এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ/সরাসরি হামলায় অংশ নেয় বলে সংবাদ সম্মেলনে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025