বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে শিশু হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক শারমিন নিগার।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষিত হয়। তবে আসামি জোবাইদা বেগম আদালতে অনুপস্থিত ছিলেন।

জোবাইদা বেগম, গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী, এবং কুরসাপ গ্রামের জামাল শেখের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে কান্নার সময় শিশু নুসরাতের মুখ চেপে ধরে তার শ্বাসরোধ করে হত্যা করেন জোবাইদা। পরে মরদেহ কম্বলে মুড়িয়ে রাখেন বারান্দার খাটে।

ঘটনার পর গ্রেপ্তার হলেও তদন্তে স্বামী সজীব কাজীর সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

জোবাইদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং জামিনে মুক্তি পান।

 

পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক জানান, “আদালত প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার দিয়েছেন। দ্রুত তাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হোক। “

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025