বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

৫০ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর শঙ্কা

রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার এএন-২৪ বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।

টেলিগ্রামে পোস্ট করা বার্তায় রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের জ্বলন্ত অংশ খুঁজে পাওয়া গেছে।

আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

রাশিয়ার সংবাদ সংস্থার টিএএসএস জানায়, অবতরণের সময় বিমানের ক্রুদের ভুল অথবা চারপাশ ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রাশিয়ার পূর্বাঞ্চল ও আর্কটিক অঞ্চলে আবহাওয়া প্রায় খারাপ থাকে। একারণে সেখানে বিমান চলাচল বিপজ্জনক হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তার মান উন্নত হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমান বিধ্দস্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025