বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

জামিনে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড, আবারও গ্রেফতার ‘টুন্ডা বাবু’

রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি জামিন পেয়ে সে আবার সন্ত্রাস, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনায় যুক্ত হয়ে পড়ে। তাকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব বলছে, কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ও তার প্রধান সহযোগী টুন্ডা বাবুকে গ্রেফতারের পর ওই এলাকায় কিছুদিন ছিনতাইসহ সন্ত্রাস কমেছিল। জামিন পেয়ে বাবু আবার একই কর্মকান্ড শুরু করে।

প্রসঙ্গত, গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে টুন্ডাবাবু ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে ফের গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশ মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025