শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইরাকের তিন সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন হামলা

ইরাকের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আল-জাজিরার খবর অনুযায়ী, এই হামলাগুলো অজ্ঞাত ড্রোনের মাধ্যমে হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কুর্দিস্তান ২৪ চ্যানেলের সংবাদদাতা জানিয়েছেন, বাগদাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটিতে একসময় মার্কিন সেনারা অবস্থান করত।

এছাড়াও, বাগদাদভিত্তিক আল-সুমাইরা টিভি নেটওয়ার্কের খবর অনুযায়ী, ইরাকের নাসিরিয়াহ প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমাম আলি সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025