সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত, ইসরায়েলের আরেকটি শহরের অবস্থা ভয়াবহ

এবার ইসরায়েলের আরেকটি শহরে ভয়াবহ আঘাত হেনেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রকেট হামলা ও প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় এবং তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা এখন সোশ্যাল মিডিয়ায় বীরশেবা শহরে আগুন ও ধোঁয়ার ছবি পোস্ট করছেন। বীরশেবা ইসরায়েলের নেগেভ মরুভূমি অঞ্চলে অবস্থিত।

কোনো স্থাপনায় ঠিক কীভাবে হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে অন্তত একটি স্থানে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যে ইরান থেকে নতুন একটি ক্ষেপণাস্ত্র হামলার তরঙ্গ শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করতে কাজ করছে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানাচ্ছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা ও আশেপাশের এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্ক এর বরাতে জানা গেছে, বীরশেবা শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে, সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর থেকে সম্প্রচার নিষিদ্ধ থাকায় তারা জর্ডান থেকে প্রতিবেদন করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025