বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খুব শিগগিরই টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি: ইরানি গণমাধ্যম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আর কিছুক্ষণের মধ্যে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিষয়টি ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে আলজাজিরা।

গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পর খামেনির এটিই হবে প্রথম প্রকাশ্যে বক্তব্য।

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন খামেনি। বলেন, আমাদের অবশ্যই (ইসরায়েলের) সন্ত্রাসী ও জায়নবাদি শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদিদের কোনো ছাড় দেব না।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। আজ বুধবার দেশটি ইসরায়েল অভিমুখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025