বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইরানে মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের অধীনে থাকা সংবাদমাধ্যম মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ফিকরি রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। ইরানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় বহাল রাখার পর এ শাস্তি কার্যকর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই ফাঁসির রায় ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় একটি আঘাত।

সূত্র: মিজান অনলাইন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025