বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইরানি মিসাইলে ইসরায়েলের ওয়েইজম্যান বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের সর্বশেষ মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের রেহোবতের ‘ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের’ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে নতুন করে মিসাইল হামলা শুরু করে ইরানি বাহিনী। এতে পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টির ল্যাবরেটরিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, সংবাদপত্রের সঙ্গে শেয়ার করা ছবিগুলোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে- মিসাইল হামলায় ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের কমপক্ষে একটি ভবনে আগুন ধরে যায়, যেখানে পরীক্ষাগার রয়েছে।

হিব্রু মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ওই ভবনের ভেতরে লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার পর একটি গবেষণা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। তবে জরুরি পরিষেবাগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, ভিআইএন নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025