বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলের লাগাতার হামলা

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত একাধিক অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থা।

এছাড়া পারমাণবিক অস্ত্র অর্জনে ইরানি সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছিল এমন লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে বলে জানায় আইডিএফ। খবর বিবিসির

তাদের ধারনা, ‘ইরান এসব স্থানে ‘পারমাণবিক আর্কাইভ’ লুকিয়ে রেখেছিল।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে আবারও সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই টানা দ্বিতীয় দফায় মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। শনিবার (১৪ জুন) রাতের পর রোববার (১৫ জুন) মধ্যরাতেও ইসরায়েলের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে মিসাইল ছুড়ে দেশটি।

এ মুহূর্তে দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায় সতর্কতা সাইরেন বাজছে। অর্থাৎ নতুন হামলায় লক্ষ্য করা হয়েছে তেলআবিব ও এর আশপাশের অঞ্চলকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025