বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যে কোনো সময় খামেনিকে গুপ্তহত্যা!

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে কোনো সময় হত্যার চেষ্টা চালাতে পারে দখলদার ইসরায়েল। ইহুদিবাদী দেশটির এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ইসরায়েলি মিডিয়া চ্যানেল-১২ এর অমিত সিগাল একটি রাজনৈতিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছেন। সূত্রটি বলছে, আলী খামেনিকে গুপ্তহত্যার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল। তিনি নজরদারির মধ্যেই আছেন। তবে এটি অনেকগুলো যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।

ইসরায়েলি ওই সূত্রটি ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধটি দুটি উপায়ে শেষ হতে পারে। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে।

দ্বিতীয়, ইসরায়েল এমন পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে ইরান আর তাদের পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন করতে পারবে না।

গত শুক্রবার ইরানে আকস্মিক আক্রমণ চালায় দখলদার ইসরায়েল। ওইদিন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যা করে তারা। এছাড়া ৯ পরমাণু বিজ্ঞানী দখলদারদের হত্যাকাণ্ডের শিকার হয়।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025