বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলের হামলায় তেহরানের তেল ডিপোতে আগুন

ইসরায়েলি বাহিনীর হামলায় তেহরানের উত্তরপশ্চিমে অবস্থিত শাহরান তেল ডিপোতে আগুন লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। এটি ইসরায়েলের হামলার পরই হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়ার বৃহৎ স্তূপ আকাশের দিকে উঠছে এবং আগুন ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে। এই আগুন তেহরানের বিভিন্ন জায়গা থেকে দৃশ্যমান হয়েছে এবং শহরের বেশ কিছু এলাকা থেকে আগুনের ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহরান তেল ডিপো ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনা, যা দেশের অর্থনীতি ও জ্বালানী সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন লাগার পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

ইসরায়েলি হামলার পর তেহরানের এই তেল ডিপোর আগুনে ইরানের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধাক্কা আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন পর্যন্ত আগুনের কারনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তৎপর কর্তৃপক্ষ আগুন নেভাতে কাজ করছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025