রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইরানের অ্যারোস্পেস ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মৌসাভি

ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পের বিমান বাহিনীর প্রধান নিহত হওয়ার পর তার স্থলে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সরকারি এক বিবৃত্তিতে জানানো হয়, ইরানের অ্যারোস্পেস ফোর্সের নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মৌসাভি। একইসাথে নতুন প্রধানকে ইরানের মিসাইল এবং ড্রোন সক্ষমতা আরও বৃদ্ধি করতে নির্দেশ দেন সর্বোচ্চ নেতা। রোববার (১৫ জুন) খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এর আগে, শুক্রবার ইরানে বড় পরিসরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন দেশটির অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমীর আলি হাজিজাদেহ। সরকারি বিবৃত্তিতে নিহত এই সামরিক কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সেইসাথে হামলায় এখন পর্যন্ত সামরিক বাহিনীর ২০ শীর্ষ কমান্ডারকে হারিয়েছে ইরান। তাদের মধ্যে সেনা কর্মকর্তা, আইআরজিসি প্রধানসহ বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025