বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তান ইসরায়েলের পরবর্তী টার্গেট?

ইরানে সাম্প্রতিক হামলার ঘটনায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যে এবার আলোচনার কেন্দ্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তার দেওয়া পুরোনো এক সাক্ষাৎকারের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি ইরান ও পাকিস্তানকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

সাক্ষাৎকারটিতে নেতানিয়াহু বলেন, “ইসলামি সামরিকীকরণের (Islamic Militarization) মাধ্যমে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তাই ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে এই দুটি দেশই।

নেতানিয়াহু আরও বলেন, “বর্তমান বাস্তবতায় পাকিস্তানের উচিত খুবই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে, নাকি আত্মরক্ষার জন্য ভিন্ন পথ বেছে নেবে—এটা এখন তাদের জন্য বড় প্রশ্ন। ”

এই সাক্ষাৎকারের ভিডিও ইতিমধ্যে লাখোবার দেখা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল-ইরান উত্তেজনার মাঝে পাকিস্তানকে টেনে আনার ইঙ্গিত এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

অনেকে বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি দক্ষিণ এশিয়ার দিকেও ছড়িয়ে পড়তে পারে এবং এর সুদূরপ্রসারী প্রভাব বৈশ্বিক রাজনীতিতে পড়তে পারে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025