মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল

নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদের অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার ওপর নির্ভর করছে।

তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার (অস্ত্র ও সামরিক) হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে।

সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ঐ বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়ার এ ধরণের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলায় টেকসই ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। সূত্র : পার্সটুডে ও আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025